সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

এমবিবিএসে ভর্তির দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয় দফায় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদফতর তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফরমের প্রাপ্ত তথ্যানুসারে স্বয়ংক্রিয়ভাবে নিয়মানুযায়ী দ্বিতীয় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়ায় অপেক্ষমাণ তালিকা থেকে ১২ (বার) জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ ক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে জানিয়ে অধিদফতর বলছে, পার্বত্য অঞ্চল ছাড়া দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় (কোড নম্বর: ৭৭) প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের কোটার সপক্ষে প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদফতর কর্তৃক যাচাইয়ান্তে আগামী ১৮ মার্চ ২০২৪ তারিখে ফলাফল প্রকাশ করা হবে।
মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দফতরে যোগাযোগপূর্বক আগামী ১৬ থেকে ২৪ মার্চের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ থেকে বদলি বা মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

অপেক্ষমাণ তালিকা থেকে যেসব শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দফতরে ১৬ থেকে ২৪ মার্চ সময়ের মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনার পাশাপাশি ভর্তির ক্ষেত্রে অধিদফতরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

এ ছাড়াও অপেক্ষমাণ তালিকা ও অভিপ্রায়ণের (মাইগ্রেশন) ফল স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শুধু টেলিটকের 01550155555 নম্বর থেকে SMS-এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে অধিদফতরের পক্ষ থেকে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়, যা চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit