সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মদ খেয়ে স্ত্রীকে মারধর স্বামীকে জেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মদ খেয়ে স্ত্রীকে মারধর করার অপরাধে মো. কাজল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। দ-প্রাপ্ত মো. কাজল মিয়া উপজেলার সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামের মৃত উষন আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে কাজল মিয়া মদ খেয়ে তার স্ত্রীকে মারধর ও ভাংচুর করে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত কাজল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় ৬ মাসের কারাদ- এবং ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান। এ কাজে সহায়তা করেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান জানান, মদ পান করে স্ত্রীকে প্রহার, ভাংচুর ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বামী কাজল মিয়াকে ৬ মাসের কারাদ- সহ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৪/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit