রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রকৃতিপাঠে মেঠোসুরের ঋতুবীক্ষণ বর্ষা ঋতু উৎসব সম্পন্ন শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী লোহিত, ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত ছড়াল ইরান যুদ্ধ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

জয়পুরহাটে পাসপোর্ট ও বিআরটিএ অফিসে অভিযান, পাঁচ জনের কারাদন্ড

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট ও বিআরটিএ অফিসে দালাল চক্রের হয়রানির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে দালাল চক্রের পাঁচ সদস্যকে কারাদন্ডাদেশ ও জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

বুধবার (১৩ মার্চ) জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর শেখ সাদিকের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ও বিআরটিএ অফিসের পাঁচ জন দালালকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা জয়পুরহাট সদর উপজেলার চকপাড়া কড়ই গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ (৫০), পাঁচুরচক গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৯), আরাফাত নগরের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রেজানুর রহমান সাজু (৩৬), বাবুপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে আলম রশিদ (৪০), চক দাদড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দীন (৬২)।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ সেবা প্রার্থীদের নিকট সেবা পাইয়ে দেয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদিন ধরে অসাধু দালাল চক্রকে চিহ্নিত করা হয়। এরপর হাতেনাতে এই দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই শাস্তি আরোপ করা হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit