মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

যে সিদ্ধান্ত বাবর আজম এখনও মানতে পারছেন না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : ওপেনার হিসেবে টি-টোয়েন্টিতে বেশ ভালোই করছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। তবে এই ব্যাটারকে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে তিন নম্বর পজিশনে খেলানো হয়েছে। তবে তখনই এই সিদ্ধান্তে খুশি থাকতে পারেননি বাবর। এবার বাবর সরাসরি নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন।

পরিসংখ্যানে দেখা যায় ওপেনিং পজিশনে ৭৭ ইনিং খেলে ২৪টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর। এখানে তার গড় প্রায় ৪০। আর স্ট্রাইক রেট ১৩০.৫২। আর মোহাম্মদ রিজওয়ানের সাথে তার জুটিও ভিন্ন মাত্রা পায়। চলতি মৌসুমে পিএসএলে পেশোয়ার জালমিতে খেলছেন বাবর। এই আসরে ওপেনিং করে ৯ ইনিংসে করেছেন ৬২.২৫ গড়ে ৪৯৮ রান, স্ট্রাইক রেট ১৪৮.৬৫। 

এরপর গতকাল সোমবার পেশোয়ার জালমির খেলা শেষে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘ওপেনার হিসেবে এখানে পারফর্ম করার জন্য কোনো চাপে ছিলাম না। ওই সময়ে পাকিস্তান দলের চাহিদা অমন ছিলো। আমি পাকিস্তানের জন্য করেছি। যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলব তিন নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট ছিলাম না। যদিও আমি পাকিস্তানের জন্য করেছি।’ 

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit