শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সড়কে ঝড়ল শ্রমিকের প্রাণ, আহত আরো ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ৬ শ্রমিক আহত হয়েছে। নিহত লোকমান শেখ (৩৮) সদর উপজেলার হোগলা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।১২ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আমিন বাজার মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানাগেছে, জীবিকার তাগিদে ভোরে রাজমিস্ত্রীর কাজে বের হয়েছিলেন নিহত লোকমানসহ কয়েকজন শ্রমিক। তারা নছিমনে উঠে কাজের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। আমিন বাজার গিয়ে অন্যান্য সহকর্মীদের জন্য অপেক্ষা করছিলেন তারা। পিছন দিকে থেকে আসা একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা নছিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লোকমান শেখ মারা যায়। আহত হয় আরো ৬ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত নছিমনটিতে যারা ছিলেন, তারা সবাই রাজমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার ভোরে নড়িয়া উপজেলার গোলার বাজার এলাকার দিনারা গ্রামে যাওয়ার জন্য তারা হওয়ানা হয়। অপর দুই জন শ্রমিকের জন্য তারা নছিমন থামিয়ে অপেক্ষা করছিলেন। মাদারীপুর থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিছন থেকে নছিমটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে লোকমান শেখের মৃত্যু হয়।পালং মডেল থানা অফিসার ইনচার্জ বলেন, নিহত ব্যক্তির সুরহ হাল করে মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়ি ও চালক কে আটক করে মামলা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৪/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit