শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে নৌ-র‍্যালী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ এ শ্লোগানে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে নৌ-র‍্যালি করেছে মৎস্য অধিদপ্তর। সোমবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুরের মোলহেড প্রাঙ্গণ সংলগ্ন বড় স্টেশন এলাকায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪’ উপলক্ষে নদীতে এ সচেতনতামূলক নৌ-র‍্যালির আয়োজন করা হয়েছে।

এর আগে চাঁদপুরের মোলহেড প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, মা ইলিশকে রক্ষা করতে চার মাস আমাদের কষ্ট করতে হবে। যদি আজ আমরা মা ইলিশকে রক্ষা না করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করি তাহলে বিপদে আমাদেরই পড়তে হবে। আপনাকে যদি আগামী দিনের পথ মসৃণ করতে হয় তাহলে বর্তমানের দু:খকে সঙ্গী করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি জেলেদের বিভিন্ন দাবি দাওয়ার কথা মৎস্য মন্ত্রীর সামনে তুলে ধরে বলেন, অবৈধ জাল ব্যবহারের অভিযোগে আমাদের মৎস্যজীবীদের ভাইদের ধরে নিয়ে যাওয়া হয় কিন্তু যারা উৎপাদন করে তাদের কতজনকে অভিযান করে গ্রেপ্তার করা হয়? আমি জানতে চাই, যদি উৎপাদনই না হয় তাহলে ব্যবহার হবে না। যেনো উৎপাদন না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আহবান জানাই।

উল্লেখ্য, প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুর পদ্মা-মেঘানার ৬০ কিলোমিটার এলাকাকে মাছের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এই দুই মাসের মধ্যে কোন প্রকার মাছ ধরা নিষেধ। আইন অমান্য করে কেউ মাছ ধরলে আইনগত ব্যবস্থা হিসেবে জেল, জাল পুড়িয়ে দেয়া ও ৫ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit