বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ফ্রান্সের হামলায় হুথিদের ২৮ ড্রোন ধ্বংস

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরের ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সম্মিলিত হামলায় শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথিদের ২৮টি ড্রোন ধ্বংস করে হয়েছে। রোববার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন, ব্রিটিশ ও ফরাসি বাহিনী বলেছে, তারা ইয়েমেনের উপকূলে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর একের পর এক হামলা প্রতিহত করেছে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে লোহিত সাগরে অন্তত ২৮টি আনক্রুড এরিয়াল ভেহিকেল (ইউএভি) ভূপাতিত করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, হুথিদের হামলায় কোনও মার্কিন বা জোট বাহিনীর সামরিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়নি এবং বাণিজ্যিক জাহাজের কোনও ক্ষতির খবরও পাওয়া যায়নি।

মূলত গাজায় ইসরায়েলের আগ্রাসনের জেরে হুথিরা গত প্রায় ৫ মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজগুলোতে হামলা করছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর সাথে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে তারা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, রয়্যাল নেভি ফ্রিগেট এইচএমএস রিচমন্ড গত শুক্রবার রাতে হুথিদের নিক্ষেপ করা দুটি ড্রোন ভূপাতিত করেছে।

শ্যাপস আরও বলেন: ‘যুক্তরাজ্য এবং আমাদের মিত্ররা মানুষের জীবন বাঁচাতে এবং নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা চালিয়ে যাবে।’

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) বলেছে, টাইপ ২৩ ফ্রিগেট এবং আন্তর্জাতিক মিত্ররা হুথিদের ড্রোন হামলা ‘সম্পূর্ণ প্রতিহত’ করেছে। হুথিদের ড্রোন কোনও কিছুতে আঘাত করেনি বা কোনও ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

এছাড়া ফরসি যুদ্ধজাহাজ এবং ফাইটার জেটগুলো এডেন উপসাগরে ইউরোপীয় নৌ মিশন ও একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ করতে আসা চারটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit