শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন ২ অভিনেত্রী বোন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতের হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেত্রী বোন অমনদীপ সোহি ও ডলি সোহি মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এভাবে পরিবারের দুই মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছে সোহি পরিবার। দুই অভিনেত্রী বোনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমেছে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অভিনেত্রী অমনদীপের। আর এর পর দিন শুক্রবার খবর এলো তার ছোট বোন ডলি সোহিও মারা গেছেন। অভিনেত্রী ডলি ‘পরিণীতি’, ‘ঝনক’-এর জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সোহি পরিবার জানিয়েছে, অভিনেত্রী ডলি দীর্ঘদিন ধরেই সার্ভাইক্যাল ক্যানসারে ভুগছিলেন। এ রোগেই মৃত্যু হয়েছে ‘ঝনক’ অভিনেত্রীর। 

অন্যদিকে তার বোন অমনদীপ বৃহস্পতিবার জন্ডিসে মারা যান। তিনি বেত্তমিজ দিল-এ অভিনয় করেছেন। দুই অভিনেত্রীর ভাই মনু সোহি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, অমনদীপ আর নেই। ওর শরীর সইতে পারছিল না। জন্ডিস হয়েছিল। কিন্তু চিকিৎসকের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানার মতো পরিস্থিতি ছিল না আমাদের।

তিনি আরও জানান, অভিনেত্রী ডলির অবস্থা আশঙ্কাজনক ছিল না। তাকে হাসপাতালে থাকার জন্য বলেছিলেন চিকিৎসকরা। গত বছরই জরায়ুর ক্যানসার শনাক্ত হয়। চলতি বছরের শুরুতে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit