বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়ায় পার্টিতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনের উঠানে পার্টি চলাকালে বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ওই পার্টি চলাকালে হঠাৎ গাড়িতে করে অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্বৃত্তরা পার্টি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ মারা যান। গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ আরও তিন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কিং সিটি পুলিশ। পুলিশ জানায়, পলাতক হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit