শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

‘তিন ফরম্যাটে অধিনায়কত্ব অবশ্যই চ্যালেঞ্জিং’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের অধিনায়ক হওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে নাজমুল হোসেন শান্তর। একই সঙ্গে তিন ফরম্যাটেরই অধিনায়ক তিনি। আলাদাভাবে তিন ফরম্যাটে উন্নতি করা তার নতুন চ্যালেঞ্জ।

সবার আগে শ্রীলংকার বিপক্ষে টি ২০ সিরিজ দিয়ে সেই পরীক্ষায় নামছেন নাজমুল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। শ্রীলংকার কোচ ক্রিস সিলভারউডের দাবি, সিরিজে শ্রীলংকাই ফেভারিট।  

নেতৃত্ব নিয়ে কাল নাজমুল বলেন, ‘নেতৃত্ব অবশ্যই অনেক আনন্দের। এটা আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার।’

তিনি বলেন, ‘কাজটা আমার জন্য অবশ্যই এখন আরও চ্যালেঞ্জিং (তিন ফরম্যাটে অধিনায়ক)। তবে পরিকল্পনা করার দিকটা সহজ হবে। প্রত্যেক খেলোয়াড় সম্পর্কে জানতে পারব। খেলার মধ্যেই থাকি, কথা হয়, দেখা হয়। আশা করছি ভালো কিছু হবে।’ 

এদিকে শ্রীলংকান কোচ সিলভারউড বলেন, ‘আশা করছি এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। আগে কী হয়েছে সেটা এখন অতীত। সামনে যা আছে আমরা সেটা নিয়েই ভাবতে চাই। সামনেই বিশ্বকাপ রয়েছে। তাই দলটাকে নতুন করে সাজানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।’ 

তিনি বলেন, ‘সবাই এখন নিজেদের দল সাজাচ্ছে। সব মিলিয়ে আমাদের বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে। এটা ভেবে ভালো লাগছে যে আমাদের সামনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ রয়েছে। আমি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের অপেক্ষায় আছি। দুদলের অনেক ভালো ক্রিকেটার আছে। আনন্দদায়ক সিরিজ হবে। অতীতের কথা না ভেবে সামনে কী আছে সেটা নিয়ে ভাবতে হবে।’

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit