বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বাইডেনের চেয়ে জনসমর্থনে ৪ শতাংশ এগিয়ে ট্রাম্প: জরিপ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ জরিপের তথ্যানুযায়ী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে ৪ শতাংশ। 

শনিবার প্রকাশিত এ জরিপ রিপোর্ট অনুযায়ী এক্ষুণি যদি নির্বাচন হয় তাহলে ৪৮ শতাংশ আমেরিকান ট্রাম্পকে ভোট দেবেন। জো বাইডেনের পক্ষে ভোটে প্রদানের কথা জানিয়েছেন ৪৪ শতাংশ মার্কিনি। 

নির্বাচনের ৯ মাস আগে পরিচালিত এই জরিপে বাইডেনের জনপ্রিয়তা হ্রাসের যুক্তি হিসেবে বলা হচ্ছে, হামাস-ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি সামলাতে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ইমিগ্রেশন ইস্যুতেও সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হননি। বয়সের ব্যাপারটিও রয়েছে। 

উল্লেখ্য, এই জরিপে অংশগ্রহণকারীদের ৪৭ শতাংশ বাইডেনের নেতৃত্বে হতাশা ব্যক্ত করেছেন। এর আগে নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ পরিচালিত আর কোনও জরিপেই প্রেসিডেন্ট বাইডেনের প্রতি এতবেশি আমেরিকানের বিরূপ মনোভাবের প্রকাশ ঘটেনি। এ জরিপ ফলাফল প্রসঙ্গে বাইডেনের নির্বাচন পরিচালনা কমিটির যোগাযোগ বিষয়ক পরিচালক মাইকেল টেইলার বলেছেন, জরিপ পরিচালনাকারীরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অতিরিক্ত মূল্যায়ন করেছেন। বাইডেনকে অবমূল্যায়ন করা হয়েছে। এটা জরিপের সত্যিকারের প্রতিফলন নয়। সেজন্যে আমরা এই জরিপ নিয়ে মাথা ঘামাচ্ছি না। সরেজমিনে আমরা যাচ্ছি এবং দলীয়ভাবে তালিকাভুক্ত নন এমন ভোটারের মতামতও জানছি। সর্বত্র বাইডেনের প্রতি আস্থা অত্যন্ত দৃঢ় এবং আমেরিকার সামগ্রিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি ভোটারই শেষ পর্যন্ত বাইডেনকে বিজয় দেবেন, যেমন ২০২০ সালে দিয়েছেন, এটা আমরা সর্বান্তকরণে মনে করছি।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit