শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

ভারতে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০টিসহ সারা দেশের মোট ১৯৫টি আসনে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। 

শনিবার প্রকাশিত তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ নাম রয়েছে ৩৪ মন্ত্রীর।

নরেন্দ্র মোদী এবারও উত্তর প্রদেশের বেনারস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়বেন গুজরাটের গান্ধীনগর আসন থেকে।

এছাড়াও তালিকার উল্লেখযোগ্য নামগুলো হল- আসামের ডিব্রুগড় থেকে সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, দিল্লির একটি কেন্দ্র থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজ, কেন্দ্রীয় মন্ত্রী অরুণাচল প্রদেশের কিরণ রিজিজু এবং মধ্যপ্রদেশের গুনা থেকে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

পশ্চিমবঙ্গে যে ২০ জনকে প্রথম তালিকায় জায়গা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি তার কেন্দ্র কোচবিহার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লড়বেন পুরনো কেন্দ্র বালুরঘাট থেকে।  

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit