বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

যুক্তরাষ্ট্রে ৩০৫ কিলোমিটার বেগে তুষারঝডের আঘাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ৩০৫ কিলোমিটার বেগে ভয়াবহ তুষারঝড় আঘাত হেনেছে। এতে সেখানের প্রধান প্রধান রাস্তা, স্কি রিসোর্টগুলো বন্ধ হয়ে গেছে এবং কমপক্ষে ৫৭ হাজার মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে রয়েছেন। খবর বিবিসির।

গণমাধ্যমটি জানিয়েছে, পাহাড়ি সিয়েরা নেভাদা অঞ্চলে প্রলয়ংকরী তুষারঝড়টি ভয়াবহভাবে আঘাত হেনেছে। ঝড়ের সময় এখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০৫ কিলোমিটারে (ঘণ্টায় ১৯০ মাইল) পৌঁছেছে বলে জানা গেছে।

বৃহত্তর লেক তাহো এলাকাসহ সেখানে ‘উচ্চ থেকে চরম পর্যায়ে তুষারপাতের বিপদ’ সম্পর্কে লোকজনকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে একটি বিদ্যুৎ বিভ্রাটের মানচিত্র অনুযায়ী, নেভাদায় ৩৩ হাজারেরও বেশি লোক এবং ক্যালিফোর্নিয়ায় প্রায় ২৪ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

ঝড়ের কারণে শনিবার ইন্টারস্টেট ৮০ মহাসড়কের ৭৫ মাইল (১২১ কিলোমিটার) দীর্ঘ এলাকা বন্ধ করে দেয়া হয়। নেভাদা অঙ্গরাজ্য সীমান্তের কাছে অবস্থিত ট্রাকির ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিস সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে বলেছে, ‘তুষারঝড়ের কারণে গাড়িচালকদের কাছে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জরুরি কর্মীদের।’

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit