বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, জানা যাবে আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদে আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট। এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী শেহবাজ শরিফের বিরুদ্ধে লড়বেন ইমরান খানের দল পিটিআই-এর ওমর আইয়ুব।

স্থানীয় সময় রবিবার বেলা ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন জমা দেন পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ এবং পিটিআই মহাসচিব ওমর আইয়ুব। যাচাই-বাছাই শেষে স্পিকার আয়াজ সাদিক তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

পাকিস্তানে এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সরাসরি অংশগ্রহণ করতে পারেনি। ফলে নির্বাচনে জয়ী পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়ে ওই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছেন।

এদিকে, এবারের প্রধানমন্ত্রী নির্বাচনে মুতাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সবাই পিএমএল-এন-এর প্রার্থীকে সমর্থন দিয়েছে। ফলে শেহবাজ শরীফ যে আবারও সরকার প্রধান হতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে আইয়ুবের প্রতি সমর্থন রয়েছে শুধু ইমরানের প্রার্থীদের।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী হতে হলে প্রার্থীকে ৩৩৬ পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে। যদি প্রধানমন্ত্রী পদে দুইয়ের অধিক প্রার্থী থাকেন এবং কোনও প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা (১৬৯ ভোট) পেতে ব্যর্থ হন; তবে আবারও ভোট নেওয়া হবে। সূত্র: ডন নিউজ

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit