শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

যুক্তরাষ্ট্রের আকাশে আবারও ‘গুপ্তচর’ বেলুন শনাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলের আকাশে আবারও একটি ‘গুপ্তচর বেলুন’ শনাক্ত হয়েছে।

গতকাল শুক্রবার বেলুনটি দেখতে পান স্থানীয় কয়েকজন মৎস্যজীবী। পরে তারা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) বিষয়টি জানান।

গত সপ্তাহে আলাস্কার আকাশে একটি গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছিল। মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান সেই বেলুনটি ধ্বংসও করেছিল। তারপর আবার শুক্রবার শনাক্ত হলো বেলুন।

এফবিআই নিশ্চিত করেছে যে এটি একটি গুপ্তচর বেলুন। কারণ, গত বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আকাশে যে বেলুনটি দেখা গিয়েছিল, সেটির সঙ্গে মৎস্যজীবীদের পাঠানো ছবির বেলুনটির সাদৃশ্য রয়েছে।

কিন্তু বেলুনটি চীন পাঠিয়েছে কি না, সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি এফবিআই। গত সপ্তাহে যে বেলুনটি ধ্বংস করা হয়েছিল, সেটিও কোথা থেকে এসেছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

এএফবিআই বলেছে, বেলুনটি সম্পর্কে ইতোমধ্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে দ্রুত তম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্টাংশ এফবিআই ল্যাবে পাঠানোর অনুরোধও করেছে সংস্থাটি।

তবে, শনিবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ন্যাশনাল আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) এক বিবৃতিতে বলেছে, ‘বেলুনটিকে আমরা পরীক্ষা করেছি। আমাদের কাছে এটিকে কোনো গুপ্তচর বেলুন মনে হয়নি। সম্ভবত শখের বশে কেউ উড়িয়েছে বেলুনটি।’

সূত্র : সিএনএন, দ্য টেলিগ্রাফ

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit