শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা-ব্রিটেনসহ ১২ দেশের ২০০ এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেন আমেরিকা-ব্রিটেনসহ ১২ দেশের ২০০ এমপি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এসব এমপি।

তারা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধের মাধ্যমে মারাত্মকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামে একটি নেটওয়ার্কের আওতাভুক্ত সমাজবাদী চিন্তাধারার এসব আইনপ্রণেতা এক চিঠিতে বলেছেন, “আমরা জানি যে, আমাদের দেশগুলোর মধ্যদিয়ে ইসরায়েলের কাছে প্রাণঘাতী অস্ত্র, সেগুলোর যন্ত্রাংশ অথবা প্রস্তুতকৃত অস্ত্র পাঠানো হচ্ছে এবং এই সমস্ত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনারা গাজার ৩০ হাজার জীবন কেড়ে নিয়েছে।”

এসব এমপি জোর দিয়ে বলেন, ইসরায়েলের জঘন্য অপরাধমূলক হত্যাকাণ্ডের কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি হয়ে পড়েছে।

আইনপ্রণেতারা বলেন, আন্তর্জাতিক বিচার আদালত গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের রাশ টেনে ধরার জন্য আদেশ দেওয়ার পর আমরা আর অপেক্ষা করতে পারি না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে।

জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি মামলার শুনানিতে ইহুদিবাদী ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি এবং গণহত্যামূলক যুদ্ধ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ইসরায়েল আজ পর্যন্ত সেই নির্দেশ অনুসারে কোনও পদক্ষেপ নেয়নি।

ইসরায়েলের বিরুদ্ধে চিঠিতে যেসব এমপি সই করেছেন তার মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের ৩৯ জন সদস্য রয়েছেন। এছাড়া, আছেন অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম, কানাড়া, ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ড, তুরস্ক এবং আমেরিকার আইনপ্রণেতারা। সূত্র: দ্য গার্ডিয়ানটাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit