শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

যে কারণে দীপিকা-রণবীরের ছবি থেকে বাদ পড়েছিলেন ক্যাটরিনা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : প্রেম সম্পর্ক ভাঙলেও সেই তিক্ততার প্রভাব নিজেদের পেশাদার জীবনে পড়তে দেননি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকান। ব্রেকআপের পরও রুপালি পর্দায় তাদের রসায়ন মুগ্ধ করেছে। সাবেক প্রেমিকার সঙ্গে এখনো হ্যাং আউট করেন রণবীর। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর দীর্ঘ সাত বছর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করেছেন রণবীর। শোনা যায়, ‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটে ঘনিষ্ঠতা বেড়েছিল দুজনের। প্রেম ভাঙার পর ক্যাটরিনার সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেন রণবীর কাপুর। সম্প্রতি ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক নিয়ে সামনে এলো অজানা তথ্য!

ক্যাটরিনা নিজের মুখে জানিয়েছেন সে কথা। ক্যাটরিনা জানিয়েছেন, ‘বাঁচনা ইয়ে হাসিনো’ ছবির চার নম্বর নায়িকা ছিলেন তিনি। কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছিল, তবে শেষ মুহূর্তে তার চরিত্রটা বাদ পড়ে! কারণ সেই সময় দীপিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রণবীর। ছবিতে দীপিকা বাদে অপর দুই নারী চরিত্র থাকলেও বিপাশা বসু বা মিনিশা লাম্বা নয়, এই ছবি দর্শক মনে রেখেছে রণবীর-দীপিকার সিলিজিং হট কেমিস্ট্রির জন্যই। 

ক্যাটরিনা কাইফ জানান, ‘আমি এই ছবির চতুর্থ নায়িকা ছিলাম; সেই চরিত্র কেটে দেওয়া হয়’। ছবিটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়। রণবীর ও দীপিকা দুজনের ক্যারিয়ারের দ্বিতীয় রিলিজ ছিল এটি।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit