রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

যে কারণে ইসরাইল থেকে সব ধরনের অস্ত্র কেনা বন্ধ করল কলম্বিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল থেকে আর কোনো ধরনের অস্ত্র কেনা হবে না বলে ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো এ ঘোষণা দিয়েছেন। 

শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে কলম্বিয়ার একজন উচ্চপদস্থ কূটনীতিক বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনার জন্য ‘আর গ্রহণযোগ্য নয়’।

এই সিদ্ধান্ত নেওয়া ‘খুব কঠিন’ ছিল বলেও এই সাক্ষাৎকারে কলম্বিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ফ্রান্সিসকো জে কয় বলেছেন।

অস্ত্র কেনা বন্ধের কারণ হিসেবে জে কয় জানান, প্রেসিডেন্ট গুস্তাভো গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নেওয়ার জন্য অপেক্ষারতদের ওপর ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর ইসরাইলি অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছেন। বলেন, ‘মধ্যপ্রাচ্য ও গাজার রাজনৈতিক পরিস্থিতি আমাদের জন্য আর গ্রহণযোগ্য নয়। ‘

‘কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে সহায়তা করতে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ‘ বলেও উল্লেখ করেছেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় কমপক্ষে ১১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬০ জন। ইসরাইলের এদিনের হামলাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন কয়।

কলম্বিয়া এখন কোন দেশ থেকে অস্ত্র কিনবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তুর্কিসহ অন্যান্য বিকল্প রয়েছে। আমি নিশ্চিত আমাদের প্রতিরক্ষামন্ত্রীর কাছে এর বিকল্প থাকবে। আমি জানি, অনেক দেশ অস্ত্র এবং নিরাপত্তা প্রযুক্তি প্রদান করে। 

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit