রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

মাওলানা ফজলুরের বাসায় নওয়াজ: প্রধানমন্ত্রী নিয়ে কী কথা হলো তাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএলএম-এন) দল থেকে ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনয়ন দিয়েছেন নওয়াজ শরীফ। খবর জিইও নিউজের। 

নির্বাচনের আগে জোট সরকারের সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন পিএলএম-এন নেতারা। শুক্রবার জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন পিএমএল-এন নেতা নওয়াজ শরীফ।

সাক্ষাতের পর ফজলুর রহমানের বিষয়ে ইতিবাচক ফলাফল আশা প্রকাশ করছে নওয়াজের দল। 
 
নওয়াজ শরীফের সঙ্গে ফজলুর রহমানের বৈঠকের পর পিএমএল-এন এর প্রতিনিধি দলে অংশ নেওয়া খাজা সাদ রফিক সাংবাদিকদের বলেন, ‘আল্লাহর উপর বিশ্বাস রাখুন…। আপনারা সুসংবাদ পাবেন’।

তবে বৈঠকের বিস্তারিত বিষয় পরবর্তীসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএমএল-এন-এর রানা সানাউল্লাহ।  তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই বলেছি, মাওলানা ফজলুর রহমান আমাদের নেতা এবং আমরা একসঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা সবসময় তার কাছ থেকে দিকনির্দেশনা পেয়েছি এবং আমরা এই প্রক্রিয়াটি অব্যাহত রাখতে চাই’।

নওয়াজ শরীফ ফজলুর রহমানের কাছে ভোট চাইতে যাননি বলেও জানিয়েছেন তিনি। বলেছেন,’তিনি (নওয়াজ শরীফ) মূলত জেইউআই-এফ এর সমর্থন সুরক্ষিত করতে চান। এছাড়া তারা তাদের বৈঠকগুলোতে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।’

পাকিস্তানে গত ৮ ফেব্রয়ারির নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই জোট সরকার গঠনের সিদ্ধন্তি নিয়েছে পিএনএম-এন ও পাকিস্তান পিপলস পাটি(পিপিপি)। এর আগেও জোট সরকারের অংশ হতে রাজি করানোর জন্য ফজলুর রহমানের বাসভবনে গিয়েছিল পিএলএম-এন ও পিপিপি প্রতিনিধি দল। 

তবে জোট সরকারের অংশ হতে অস্বীকার করেছেন জেইউআই-এফ এর এই নেতা। পাকিস্তানের এবারের নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করেছেন তিনি। এমনকি গতকাল অনুষ্ঠিত হওয়া জাতীয় পরিষদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে দলটি। 

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit