রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

ইসরায়েল ও আমেরিকার জন্য ‘সামরিক বিস্ময়’ অপেক্ষা করছে: হুথি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে ৫৪ জাহাজে হামলার পর এবার ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ‘সামরিক বিস্ময়’ প্রদর্শনের হুঁশিয়ারি দিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “আমাদের সামরিক অভিযান চলবে এবং আমাদের কাছে এমন কিছু বিস্ময় রয়েছে, যা শত্রুরা কল্পনাও করেনি।”

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গত জানুয়ারি মাসে আমেরিকা-ব্রিটেন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করেছে সানা।

আল-হুথি বলেন, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এখন পর্যন্ত ৫৪টি জাহাজে হামলা চালানো হয়েছে। 

তিনি আরও বলেন, গত বছরের মধ্য নভেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনও জাহাজ বাব আল-মান্দাব প্রণালি অতিক্রম করতে পারেনি বললেই চলে।

হুথি নেতা বলেন, “আমরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোতে ৩৮৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছি।”

মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালানোর পর আমাদের কাছ থেকে ‘বেদনাদায়ক জবাব’ পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আল-হুথি বলেন, “মার্কিন ও ব্রিটিশ হামলা আমাদের সামরিক সক্ষমতার কোনও ক্ষতি করতে পারেনি। এর ফলে বরং আমাদের হামলা করার হামলা করার আকাঙ্ক্ষা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।”

তিনি বলেন, “মার্কিনিরা এখন ইয়েমেনের বিরুদ্ধে তাদের আগ্রাসী লক্ষ্য পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করছে এবং তারা আমাদের শক্তি দেখে বিস্মিত হচ্ছে।”

ইয়েমেনের এই হুথি নেতা আরও বলেন, লোহিত সাগরে শুধুমাত্র সেইসব জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে যেগুলোর সঙ্গে ইসরায়েলের কোনও সংশ্লিষ্টতা নেই। সূত্র: মিডল ইস্ট মনিটর

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit