রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা

কোপা আমেরিকার প্রস্তুতি: আর্জেন্টিনা-ব্রাজিলের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার প্রস্তুতি পর্বের জন্য দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

চলতি মাসে আলাদা আলাদা প্রীতি ম্যাচ দিয়ে কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করবে এই দুই দল।

আর্জেন্টিনা এ মাসে প্রস্তুতি ম্যাচ খেলবে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে। এ দুই ম্যাচের জন্য ২৬ সদস্যদের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবার দলে রেখেছেন লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো তারকা খেলোয়াড়দের। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন উদীয়মান তরুণ খেলোয়াড়রাও। এই দলে অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন চারজন। তারা হলেন ভ্যালেন্টিন বারকো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি এবং আলেহান্দ্রো গারনাচো।

এই প্রথম দলে ডাক পেয়েছেন বারকো। তবে চোটের কারণে দলে রাখা হয়নি লিসান্দ্রো মার্তিনেজ, গনজালো মন্তিয়েল, মার্কোস আকুনা এবং গুইদো রদ্রিগেজকে। ২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের থিয়াগো আলমাদাও অবশ্য ডাক পাননি। তাকে রাখা হয়েছে হাভিয়ের মাশ্চেরানোর অলিম্পিক সফরের অনূর্ধ্ব ২৩ দলে। আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টা রিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ২৩ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৬ মার্চ রাতে স্পেনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২৬ সদস্যের এই দলে বেশ কিছু চমক রয়েছে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি এই দলে বেশ ক’জন তরুণ খেলোয়াড়কেও রেখেছেন তিনি। রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু করতে যাওয়া ১৭ বছর বয়সী এনদ্রিক দলে জায়গা ধরে রেখেছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পিএসজির লুকাস বেরালদো। এছাড়া চোট থাকার পরও দলে রাখা হয়েছে টটেনহাম স্ট্রাইকার রিচার্লিসনকে।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনটেজ, এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: গেরমান পেজেল্লা, নেহুয়ান পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলোসা তালিয়াফিকো, মার্কোস সেনসি, নাহুয়েল মলিনা, ভ্যালেন্টিন বারকো। 
মিডফিল্ডার: এজকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, গিওভানি লো সেলসো। 
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি, অ্যাঞ্জের ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ এবং পাউলোদ দিবালা।

ব্রাজিল দল

গোলরক্ষক: এদেরসন, রাফায়েল, বেন্তো। 
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কৌতো, ওয়েন্ডেল, আইরটন লুকাস, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনোস, বেরালদো, মুরিলো। 
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস।
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এনদ্রিক, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/দুপুর ২:০৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit