মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৯ দিন পর জীবিত শিশু উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে গাজা সিটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৩০ জন নিহত হন। ওই বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের ভেতর নয়দিন আটকে থাকার পর শুক্রবার এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। নয়দিন ধরে আটকে থাকায় কঙ্কালসার হয়ে গেছে শিশুটি। তবে তার জন্য চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা নেই এখন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বিভাগ জানায়, গত সপ্তাহে ইসরাইলি বাহিনীন হামলায় ওই ভবনে থাকা অন্তত ৩০ জন নিহত হলেও ধ্বংসস্তূপের নিচে এক শিশুসহ চারজন আটকা পড়েন। তাদের উদ্ধারে শুরু হয় অভিযান। যন্ত্রপাতির অপ্রতুলতা থাকলেও তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালানো হয়। নয়দিন পর অবশেষে তাদের উদ্ধার করা হয়েছে।

গেল ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। বেসামরিক স্থাপনা থেকে শুরু করে হাসপাতাল-দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না কোনো কিছুই। যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই চলছে নৃশংস বর্বরতা। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহত হয়েছেন ৭০ হাজারের বেশি। 

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit