আন্তর্জাতিক ডেস্ক : গাজার পক্ষে প্রচার চালিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে জয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ে। নির্বাচনে জয় পেলেও হারিয়েছেন লেবার পার্টির সমর্থন।
শুক্রবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর লেবার পার্টির কিয়ের স্টারমারকে উদ্দেশ করে গ্যালোওয়ে বলেন, গাজায় নিরপরাধ মানুষকে হত্যার সমর্থন দিয়েছেন স্টারমার। গাজা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি। যুক্তরাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে গ্যালোওয়ে ফিলিস্তিনের পক্ষে প্রচার চালাচ্ছেন।
কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/রাত ৯:১৪