বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন আজ, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়বে। বিদ্যুতের নতুন এ দর ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। আজকেই (বৃহস্পতিবার) বিদ্যুৎ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে। বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, এখন বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়ছে ১২ টাকার মতো, আর ৭ টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি বছর বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ধীরে ধীরে কয়েক বছর ধরে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। কম ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুতের দাম কম বাড়বে, আর উপরের দিকে বেশি বাড়বে। প্রতিমন্ত্রী আরও জানান, পেট্রোলিয়ামের ক্ষেত্রে প্রাইসিং ফরমুলা মার্চ থেকে চালু হবে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বিদ্যুতের দাম বৃদ্ধি কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে। কিন্তু আজ জানান, ফেব্রুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit