বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আগামীকাল শেষ হচ্ছে শাকিবের ‘রাজকুমার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : আজ এবং আগামীকাল শুটিংয়ের মধ্য দিয়ে ‘রাজকুমার’ সিনেমার কাজ শেষ হবে। এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক হিমেল আশরাফ। টানা ১৮ দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ‘রাজকুমার’ ছবির শুটিং করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শুটিং শেষে গতকাল বুধবার সকালে নিউইয়র্ক থেকে ঢাকায় ফেরেন তিনি। ফিরেই আবার ছুটে যান রাঙামাটির সাজেকে। বিকেল চারটায় হেলিকপ্টারে চড়ে শাকিব খান সেখানে যান।

   
‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান


পরিচালক তার ফেসবুকে লিখেছেন, এর আগে ‘রাজকুমার’ ছবির শুটিং ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ভারত ও যুক্তরাষ্ট্রে হয়েছে। শুটিংয়ের পাশাপাশি ছবিটির সম্পাদনার কাজও চলছে।

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান


হিমেল আশরাফ এ-ও লিখেছেন, ‘একটা গানের সুন্দর চিত্রায়ণের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্কে নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাইয়ে, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খলনায়ক ও ফাইটারদের।’গান, লোকেশন, অভিনেতা–অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে, যা প্রেক্ষাগৃহে এলেই চমকে দেবে সবাইকে…।’

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান


হিমেল জানান, ‘রাজকুমার’ ছবিটি তিনি এমনভাবে বানিয়েছেন, যা বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমাকে এক ধাপ এগিয়ে নেবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit