মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ইমরানপন্থি স্লোগানে উত্তাল পার্লামেন্ট, তার মধ্যেই নতুন সদস্যদের শপথ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে এদিন শপথ নেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ জারদারি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মওলানা ফজলুর রেহমান।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট অধিবেশনে জাতীয় সংগীত শেষ হওয়ার পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত আইনপ্রণেতারা স্লোগান দেয়া শুরু করেন। তারা আগেই জানিয়েছিলেন, নির্বাচনে কারচুপির বিরুদ্ধে আজকের অধিবেশনে প্রতিবাদ জানানো হবে। তবে স্পিকারের অনুরোধে তারা মীমাংসা করেন এবং পরে সব সদস্যরা শপথ গ্রহণ করেন। 

অন্যদিকে, শপথ নেয়ার পর সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) আইনপ্রণেতারা স্পিকারের কাছে তাদের ‘পয়েন্ট অব অর্ডারে’ কথা বলার অনুমতি দেয়ার অনুরোধ জানান। তবে স্পিকার তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে জানান, তারা সদস্য হিসেবে নিবন্ধন করার পরেই তাদের পয়েন্ট অব অর্ডার তুলতে পারবে।
 
নিবন্ধন করার মধ্যেই এসআইসি’র আইনপ্রণেতারা ‘কয়েদি নম্বর ৮০৪’ বলে স্লোগান দিতে থাকেন। কারণ আদিয়ালা জেলে কারাবন্দি ইমরান খানকে এই নম্বর দেয়া হয়েছে। তাদের স্লোগানের পর পিএমএল-এনের আইনপ্রণেতারা ‘ঘড়ি চোর’ বলে পাল্টা স্লোগান দেন। উল্লেখ্য, পিটিআই সমর্থিত বিরোধী দলের সঙ্গে জোট করেছেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের আইনপ্রণেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit