বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান॥ মৎস্যসম্পদ বৃদ্ধিতে আমবাড়ীতে ব্র্যাকের পোনা অবমুক্তকরণ কর্মসূচি॥ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ নিহতদের সংখ্যা বেড়ে ৪ জন  ভোজিনিয়ার খেলা সরাসরি দেখবেন তার মা পোস্টারের পর এবার আলিয়ার ‘আলফা’ ট্রেলার নিয়েও নকলের অভিযোগ যে কারণে অস্পষ্ট ভাষায় সাজানো ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি, যা বলছেন বিশ্লেষক ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

এবার ইলিনয়সে ব্যালটে নিষিদ্ধ ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইলিনয়ের কুক কাউন্টি সার্কিট বিচারক ট্রেসি পোর্টার এক রায়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প ‘বিদ্রোহে’র সঙ্গে জড়িত। তাই তাকে রাজ্যের প্রাইমারি নির্বাচনে ব্যালটে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এর আগে আরও দুটি অঙ্গরাজ্য- কলোরাডো এবং মেইন মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ ধারায় ট্রাম্পকে প্রাইমারি ভোটের ব্যালট থেকে সরিয়ে দিয়েছে।

ট্রাম্পের একজন মুখপাত্র এই রায়কে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন এবং এর বিরুদ্ধে আপিল করার অঙ্গীকার করেছেন।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্প জড়িত বলে তাকে দোষী সাব্যস্ত করছেন যুক্তরাষ্ট্রের বিচারকদের কেউ কেউ।

ওইদিন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের সময় ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে দাঙ্গা শুরু করে এবং পার্লামেন্ট ভবনে হামলা চালায়। এ ঘটনায় ট্রাম্প উস্কানি দিয়েছেন অভিযোগ রয়েছে।

ক্যাপিটল দাঙ্গার কারণে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর ‘বিদ্রোহ’ ধারা লঙ্ঘনের জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। আর সংবিধান অনুযায়ী, বিদ্রোহী কেউ হোয়াইট হাউসের জন্য বিবেচিত হবেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit