বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পড়াশোনার পাশাপাশি ব্যবসা, ৫০ দিনে ১৫ লাখ আয় কলেজছাত্রীর পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ চৌগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু চৌগাছায় সোনার দোকানে চুরি চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর নওগাঁয় সীমান্ত নিরাপত্তা জোরদারে  বিজিবি’র নতুন ফাঁড়ির উদ্বোধন

তটিনীকে মনের কথা বলতে ভিন্ন পরিকল্পনা জোভানের!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : নদীকে ভালোবাসে আবির, কিন্তু বলতে পারে না। নদীকে মনের কথা বলার জন্য সবাইকে নিয়ে নির্জন পাহাড়ি এক রিসোর্টে যায় আবির। বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করে আবিরকে সে যেন নদীকে মনের কথাটি বলতে পারে। কিন্তু কোনো কাজ হয় না।

আবির নদীর সামনে এলেই এলোমেলো হয়ে যায়। এক সময় সব বন্ধু-বান্ধব বিরক্ত হয় আবিরের ওপর। তারা আবিরকে ফেলে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তখনই এগিয়ে আসে রিসোর্টের মালিক। সে এক রহস্যময় চরিত্র। এরপর নানা নাটকীয় ঘটনা ঘটতে থাকবে।  

এমনই গল্পে নির্মিত হয়েছে ‘বলতে চাই’ শিরোনামের নাটক। যেখানে নদীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। তার বিপরীতে আবিরের ভূমিকায় দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে।  

‘বলতে চাই’ নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। এর বিশেষ একটি চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান। নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার (০১ মার্চ) রাত ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির পর্দায় প্রচার হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit