মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

কিসের বিনিময়ে রাশিয়াকে বিপুল অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে ছয় হাজার ৭০০টি কনটেইনারে বহু সংখ্যক অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। বিনিময়ে খাদ্যপণ্য এবং অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও কাঁচামাল দিয়েছেন পুতিন। এই অভিযোগ করেছেন প্রতিবেশি দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওনসিক সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার পাঠানো এসব অস্ত্রের মধ্যে তিন মিলিয়নের বেশি কামানের গোলা ও কয়েক লাখ রাউন্ড গুলি রয়েছে। 

তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

শিন ওনসিক বলেন, কাঁচামাল এবং বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার শত শত অস্ত্র কারখানা তাদের সক্ষমতার প্রায় ৩০ শতাংশে চলছে। কিন্তু যারা রাশিয়ার জন্য আর্টিলারি শেল তৈরি করছে, তারা পুরোদমে কাজ করছে। অস্ত্রের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে খাদ্য, কাঁচামাল এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করেছে।

শিনের দাবি জানান, অস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়া কয়েক হাজার কনটেইনার পণ্য পেয়েছে, যার বেশিরভাগই খাবার এবং সেগুলো উত্তর কোরিয়ায় খাবারের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ জোরদার হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়া সফর করেন। ওই সফরে দুই নেতা সামরিক সহযোগিতা ও পিয়ংইয়ংয়ের উপগ্রহ কর্মসূচিতে সম্ভাব্য রাশিয়ান সহায়তার বিষয়ে আলোচনা করেন।

দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটন দেশ দুটির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে অস্ত্র ব্যবসার অভিযোগ এনেছে। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে।

তবে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। সূত্র: রয়টার্স, সিএনএন

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit