বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

রোনালদোর আরও একটি মাইলফলক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই সুপারস্টারের গোলে জয় পেয়েছে আল নাসর। 

সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-২ গোলে আল নাসরের জয়ের ম্যাচে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। 

ফুটবল ইতিহাসে আর কোনো ফুটবলারেরই এমন নজির নেই। তবে মাইলফলকের ম্যাচে খবরের শিরোনাম হলেন অন্য কারণে। মরুর দেশটিতে পাড়ি জমানোর পর এর আগেও অশোভন অঙ্গভঙ্গির কারণে তোপের মুখে পড়েছিলেন। আবারো তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটালেন পর্তুগিজ এই সুপারস্টার। 

সিআর সেভেন যেখানেই যাচ্ছেন, মেসির ‘ভূত’ যেন তাড়া করছে তাকে। সাম্প্রতিক সময়ে হুটহাট মেজাজও হারিয়ে ফেলছেন। রোববার রাতেও আল শাবাব সমর্থকদের ‘মেসি, মেসি’ স্লোগানে মেজাজ ঠিক রাখতে পারেননি সিআর সেভেন।

জয় নিশ্চিত হওয়ার পর কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন এমন ভঙ্গি করেন রোনালদো। এরপর আল-শাবাব সমর্থকদের উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি করেই জয় উদযাপন করেন ৩৯ বছর বয়সি এই তারকা।

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit