মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

ক্যাচ ছাড়ার পর ব্রাউনের প্রতিটি ছক্কা আমার হৃদয়ে আঘাত করছিল : তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেছে ফরচুন বরিশাল। সোমবার আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে চট্টগ্রাম। রান তারায় নেমে ১৪ ওভার ৫ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল।

চট্টগ্রাম ব্যাট করার সময় ওপেনার জশ ব্রাউনের একটি ক্যাচ মিড অফে ছেড়ে দেন তামিম। তখন ব্রাউনের রান ছিল ২০, পরে আরও ১৪ রান যোগ করেন তিনি; হাঁকান দুটি ছক্কা।

ওই ক্যাচ ছাড়ার অনুভূতি জানিয়ে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘নিজের ফিল্ডিংয়ের ব্যাপারে অনেক উঁচু স্ট্যান্ডার্ড রাখি। এটি (ক্যাচ মিসের পর কেমন লাগছিল?) খুব কঠিন প্রশ্ন (হাসি)। কারণ ওই (ব্রাউন) ব্যাটার খুবই বিপজ্জনক, যদি ছন্দ পেয়ে যায়! এরপর সে মনে হয় ২-৩টি ছক্কা মেরেছে। প্রতিটি আমার হৃদয়ে আঘাত করছিল। শেষ পর্যন্ত সে যখন আউট হলো, আমি খুব রিল্যাক্সড হই।’

জয়ের দিনে উইকেট কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে বরিশালের অধিনায়ক বলেন, ‘উইকেট দেখে আগের দিনের চেয়ে ভালো মনে হয়েছে। তবে মিরপুরে দুপুরের ম্যাচে শুরুর দিকে বোলারদের জন্য কিছুটা হলেও সাহায্য থাকে। আমার মনে হয়, প্রথম কয়েক ওভারে উইকেট কিছুটা চিটচিটে ছিল। যেটা আমরা দারুণভাবে কাজে লাগিয়েছি।’

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit