শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আশুলিয়ায় ইনতিসার হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ইনতিসার হিফয মাদরাসা নামের একটি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আশুলিয়ার বসুন্ধরা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় অর্থসহ কুরআন তিলওয়াত, স্বাগত বক্তব্য, জাতীয় সংগীত, হামদ-নাত পরিবেশন, বাংলা বক্তব্য, ছোটদের ইসলামি সংগীত, আরবি বক্তব্য, ইংরেজি বক্তব্য এবং হাফেযে কুরআনকে পাগড়ি প্রদানসহ মেধাবীদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়। 
প্রধান অতিথি সাভার ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ও সাভার মডেল জামে মসজিদের খতিব শাইখুল হাদিস আবু জাফর মুহাঃ সালেহ’র উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোঃ ইবরাহীম সাদেকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর গাজীরচট মদিনাতুল উলুম ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া ও ইনতিসার হিফয মাদরাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল-মামুন।মাদ্রাসার কো-অর্ডিনেটর মুহাঃ শহীদুল ইসলাম রমজানের উপস্থাপনায় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit