মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ধর্ষণ মামলায় সাড়ে চার বছরের কারাদণ্ড দানি আলভেসের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ব্রাজিল ও বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়ের বিরুদ্ধে। সেই অভিযোগ বার্সেলোনার তিনজন বিচারক নিয়ে গঠিত বিচারকের প্যানেলে প্রমাণিত হওয়ায় এই শাস্তি পেলেন তিনি। একই সঙ্গে ৪০ বছর বয়সী এই ফুটবলারকে কোর্টের মাধ্যমে নির্যাতিত নারীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতেও নির্দেষ দিয়েছেন এই বিচারক প্যানেল। বার্সেলোনার আদালতের রায়ে বলা হয়েছে, ‘ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’ 

ইংরেজি নববর্ষ উদযাপনে স্পেনের বার্সেলোনায় অবস্থান করার সময় ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইটক্লাবের ভিআইপি বাথরুমে আলভেস তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ তোলেন এক নারী। এরপর ২০২৩ সালের জানুয়ারিতেই এই ব্রাজিলিয়ানকে আটক করে দেশটির পুলিশ। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা আলভেস বেশ কয়েকবার জামনের আবেদন জানালেও তাকে জামিন দিতে অস্বীকার করে আদালত। কারণ বিদেশের কোনো আদালতে অভিযুক্ত হলেও ব্রাজিল কখনও তার নাগরিককে সেই দেশের হাতে হস্তান্তর করে না।
বার্সেলোনার আদালতে বিমর্ষ দানি আলভেস। ছবি: এএফপি

এই রায়ের পর তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন আলভেস। আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানা গেছে। এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছিল, তার বিরুদ্ধে আনিত অভিযোগে আইনজীবীরা এবার ১২ বছরের কারদণ্ডের আবেদন করেছেন। এর আগে তারা ৯ বছরের কথা জানালেও এখন তারা মনে করছেন দণ্ড আরও বাড়ানো উচিত। সেই সঙ্গে দেড় লাখ  ইউরোর ক্ষতিপূরণও দাবি করা হয়েছিল ভুক্তভোগীর পক্ষ থেকে।

এদিকে মানসিকভাবে ভেঙে পড়া এই ব্রাজিলিয়ান কিংবদন্তি জেলেই আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ অনেকের। সে কারণে  অ্যান্টি সুইসাইড প্রটোকল চালু করেছে জেল কর্তৃপক্ষ। স্প্যানিশ সংবাদমাধ্যম টিভি চ্যানেল ‘টেলেসিনকো’র অনুষ্ঠান ‘ফিয়েস্তা’কে এ কথা জানিয়েছেন কারাগারে আলভেজের সঙ্গে একই কক্ষে থাকা আরেক কয়েদি।

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit