মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ব্যাটিংয়ে নামার আগেই ৫ রান পেল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সেখানে দিনের দ্বিতীয় সেশনে এখনো ব্যাট করছে স্বাগতিকরা। আগের দিনে রোহিতের ১৩১ রানের পর জাদেজার অপরাজিত ১১০ রানের ভরে ৫ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ পায় ভারত। 

তবে এদিন দিনের শুরুতেই উইকেট হারায় জাদেজা। ২২৫ বলে করেন ১১২ রান। দিনের শুরুতে ৫ রানেই ২ উইকেট হারানোর পর চাপ সামলে সংগ্রহ বাড়াতে ২২ গজে বর্তমান ব্যাট করছেন ধ্রুব জুরেল। ১২০তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন ৩৭ রানে ফিরলে ভাঙে অষ্টম উইকেটে ৭৭ রানের জুটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪০৮। 

এদিকে ব্যাটিংয়ে নামার আগেই ইংলিশদের স্কোরবোর্ড এখন ০ উইকেটে ৫ রান। যেটি এসেছে অশ্বিনের সুবাদে। ২২ গজে দৌড়ানোর নিষিদ্ধ জায়গা অর্থাৎ উইকেটের মাঝ বরাবর রান নেওয়ার উদ্দেশ্যে দৌড়ানোর দায়ে ৫ রান পেনাল্টি খায় ভারত। এতে ৫ রান জমা নিয়ে রাজকোটে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে ইংল্যান্ড দল।আইসিসির ৪২.১৪ এর আইন অনুযায়ী অশ্বিনের এই ভুলে ৫ রানের পেনাল্টির সিদ্ধান্ত নেন অন-ফিল্ড আম্পায়াররা। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit