মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন এমবাপে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : পিএসজি ছাড়ছেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে! ফুটবল অনুরাগীদের কাছে এই সময়ে এটি স্রেফ এক গুঞ্জন। কেননা এর আগেও একাধিকবার পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদের যাওয়ার খবর ছড়িয়েছিল। তবে তা শেষ পর্যন্ত হয়নি। এবার ফের সেই আলোচনা। তবে এবার অনেকটা পাকাপোক্তভাবেই শোনা গেল এমবাপের পিএসজি ছাড়ার খবর। ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের সূত্রমতে,  ক্লাব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন এমবাপে। এবং ক্লাবকেও সেটি জানিয়ে দিয়েছেন।

২০১৭ সালে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো ছেড়ে লিগ জায়ান্ট পিএসজিতে যোগ দেন এমবাপে। পাঁচ বছরের সেই চুক্তি ২০২২ সালে শেষ হলে তা নবায়ন করেন এমবাপে। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ মৌসুম পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়বারের সেই চুক্তিতে একবছর বাড়ানোর সুযোগও ছিল এমবাপের। তব সেটিতে সই করেননি তিনি। এতে চলতি মৌসুম শেষে ক্লাব ছেড়ে পরিণত হবেন ফি এজেন্টে। 

এমবাপে কি আবারও রিয়ালের পথেই এগোচ্ছেন? এ নিয়ে সুনির্দিষ্ট কোনো আলামত মেলেনি। আপাতত আলোচনা ক্লাব ছাড়া নিয়েই। এ নিয়ে পিএসজির এক সূত্র জানিয়েছেন, সব শর্ত মাফিক ক্লাব ছাড়ার বিষয়ে এখনো একমত হতে পারেনি দুই পক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন এমবাপে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit