মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

গারনাচোর জোড়া গোলে ইউনাইটেডের সহজ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (৪ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ইউনাইটেড প্রথম গোল পায় ২৩তম মিনিটে। ক্যাসেমিরোর বাড়ানো বল ওয়েস্ট হ্যামের ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান রাসমাস হইলুন্ড। ১৯৯৫ সালে লিডস ইউনাইটেডে খেলা নোয়েল হোয়েলানের পর প্রিমিয়ার লিগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জন্মদিনের দিন কোন ফুটবলার গোল পেলেন।

প্রথম হাফে আর গোল পায়নি ইউনাইটেড। তবে দ্বিতীয় হাফের শুরুতেই গোল করে তারা। এবারের গোলস্কোরার গারনাচো। ম্যাচের ৪৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন তারকা। ম্যাচের ৮৪তম মিনিটে আরও একটি গোল করেন গারনাচো। গোল করে অনেকটা রোনালদোর মতো সেলিব্রেশন করেন এই আর্জেন্টাইন।

এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমে গেছে ওয়েস্ট হ্যাম। দিনের আরেক ম্যাচে চেলসিকে ৪-২ গোলে হারিয়েছে উলভস। উলভসের হয়ে হ্যাটট্রিক করেছেন মাথেউস কুনিয়া।  

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit