মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

‘চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

স্বাস্থ্য ডেস্ক : চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, শরীরের কোথাও ব্যথা অনুভূত হলে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যথানাশক ওষুধ ব্যবহার করে থাকেন। যখনই কোন মানুষের শরীরে সন্ধিতে ব্যথা অনুভব করবেন, তখনই রিউমাটোলোজি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেবেন। পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করবেন। 

আজ বিএসএমএমইউয়ে আর্থাইটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

‘রিউমাটয়েড র্আথ্রাইটিসে সুন্দর ভবিষ্যৎ: প্রয়োজন দ্রুত রোগ নির্ণয় এবং যথাযখ চিকিৎসা’- এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির রিউমাটোলোজি বিভাগ।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা ঘরে বসে ব্যথার ওষুধ খেয়ে থাকে। নিজেরা ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। চিকিৎসা বাংলাদেশের ১৭ হাজার রোগী কিডনির ডায়ালাইসিস নিয়ে থাকেন এবং প্র্য়া তিন হাজার রোগী কিডনি  প্রতিতস্থাপনের  প্রয়োজন হয়।

উপাচার্য বলেন, রোগ ধরা পরলে চিকিৎসকের নির্দেশনা মোতাবেক চলাচল করলে এ রোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। ব্যথা নিয়ে ঘরে পরে থাকলে ক্ষতি হবে। এটি এমন রোগ, যা শরীরের অন্যান্য অংশকেও ক্ষতিগ্রস্ত করে। এমন রোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুচিকিৎসা পাবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা না করলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit