মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

পাকিস্তানের কাছে ৫ রানে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের সেমিতে যেতে ৩৮ ওভারে ম্যাচ শেষ করতে হতো বাংলাদেশকে। কিন্তু ৫০ ওভারেও সেই রান করতে পারেনি বাংলাদেশের যুবারা। ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা ম্যাচ হেরেছে ৫ রানে। জুনিয়র টাইগাররা অলআউট হয়েছে ১৫০ রানেই।

১২৭ রানে ৯ উইকেট হারিয়ে প্রায় নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। এ সময় শেষ হওয়াও যেন হইল না শেষ। বাতি নিভে যাওয়ার আগে ধপ করে সলতেটা যেভাবে জ্বলে ওঠে, বোলার রোহানাত দৌলা বর্ষণের ব্যাট সেভাবেই যেন শেষ মুহূর্তে জ্বলে উঠেছিল।

কিন্তু শেষটা আর করে আসতে পারলেন না তিনি। রোহানাত অপরাজিতই রয়ে গেলেন। ২৪ বলে ২১ রানের বীরোচিত ইনিংস খেললেন। শেষে যে আর সঙ্গী হিসেবে কাউকে পেলেন না!

মারুফ মৃধা স্ট্রাইকে গিয়েই ভুলটা করলেন। পাকিস্তানি বোলার মোহাম্মদ জিসানের বলটি অফ স্ট্যাম্পের ওপর অনেকটা লাফিয়ে উঠেছিল। মারুফ মৃধা পেছনের পায়ে ভর করে দাঁড়িয়ে খেলতে গেলেন। কিন্তু বল ব্যাটের ভেতরের কানায় লেগে গিয়ে আঘাত হানলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন তিনি।

মাত্র ৫ রান দূরে থাকতেই তরি ডুবল বাংলাদেশের যুবাদের। রোহানাত দৌলার লড়াইটাকে পুরোপুরি ম্লান করে দিলেন মারুফ মৃধার বোল্ড আউট।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে গেলো বাংলাদেশ। ৫ রানে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান উঠে গেলো সেমিফাইনালে। সুপার সিক্সে গ্রুপ ‘এ’ থেকে অন্য দল হিসেবে সেমিতে উঠল ভারত।

প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১৫৫ রানে অলআউট করে দিয়েছিলো বাংলাদেশের বোলাররা। রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবন ৪টি করে উইকেট নিয়ে ধ্বস নামান পাকিস্তান ইনিংসে।

সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে ৩৮.১ ওভারে। তাহলেই পাকিস্তানের চেয়ে স্রেয়তর রানরেটের ব্যবধানে সেমিতে উঠতো টাইগার যুবারা।

দ্রুত রান তুলতে হবে, এই চাপই ধ্বংস করে দেয় টাইগার ব্যাটিং লাইনআপকে। যাদের ওপর বাংলাদেশের ব্যাটিং নির্ভর করে, সেই আশিকুর রহমান শিবলি, জিশান আলম, আরিফুল ইসলাম কিংবা আহরার আমিনদের কেউই আজ দাঁড়াতে পারেনি পাকিস্তানি বোলারদের সামনে।

মূলতঃ দ্রুত রান তোলার তাড়া থেকেই উইকেট বিলিয়ে দিয়েছে টাইগাররা। সর্বোচ্চ ২৬ রান করেন মোহাম্মদ শিহাব জেমস। ২০ রান করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ১৯ রান করেন জিশান আলম। রোহানাত দৌলা বর্ষণ ২১ রান করে অপরাজিত থাকেন।

 

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit