আন্তর্জাতিক ডেস্ক : স্কুলে যাবেন বলে মাকে নাস্তা দিতে বলেছিলেন কিশোর। কিন্তু নাস্তা না দেওয়ায় রাগের মাথায় মাকে খুন করেন। হত্যার পর থানায় গিয়ে পুলিশের কাছে নিজেই ধরা দেন।
সম্প্রতি ভারতের কর্নাটকের মুলবাগল শহরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
পুলিশ জানায়, শুক্রবার থানায় গিয়ে খুনের কথা নিজেই স্বীকার করে কিশোর। খুনের প্রসঙ্গে ওই কিশোর পুলিশকে জানায়, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে মাকে নাস্তা দিতে বলেছিল সে। কিন্তু নাস্তা দিতে রাজি হননি তার মা।
কিশোরের দাবি, নাস্তা না দিয়ে তার মা বলেন, ‘তুমি আমার ছেলে না’ এ কথা শোনার পর আর নিজেকে সামলাতে পারেননি।
প্রতিবেদনে বলা হয়, লোহার রড দিয়ে মায়ের মাথায় মেরে খুন করে কিশোর। আপাতত পুলিশি হেফাজতেই রয়েছে সে।
কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৩৫