মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

১০০ দিনের কাজের রুপি রাজ্য সরকারই মেটাবে, ঘোষণা মমতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১০০ দিনের কাজবাবদ বকেয়া মজুরির অর্থ ভারতের কেন্দ্রের বিজেপি সরকার না দিলে রাজ্য সরকারই তা প্রদান করবে। এই ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসে এই অর্থ সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলেও স্পষ্ট করে দেন তিনি। শনিবার কলকাতার রেড রোডের ধরনা (অবস্থান কর্মসূচি) মঞ্চ থেকে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

মোদি সরকারের কাছ থেকে ১০০ দিনের কাজ, আবাস যোজনাসহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পবাবদ বকেয়া অর্থ আদায়ের দাবিতে শুক্রবার থেকে শুরু হয়েছে মমতার ৪৮ ঘণ্টার ধরনা।

শনিবার দুপুরে সেই মঞ্চ থেকে মমতা বলেন, ‘যারা ১০০ দিনের কাজ করেও পয়সা পাননি তারা আমার কাছ থেকে কী আশা করেন? লড়াই? লড়াই তো চলছে। আন্দোলনও চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব।’

এরপরই মমতার ঘোষণা, ‘আমি আমার প্রথম পদক্ষেপ বলে যাই, গত তিন বছর ধরে ২১ লাখ শ্রমিককে যাদের রুপি কেন্দ্রীয় সরকার দেয়নি। আগামী ২১ ফেব্রুয়ারি সেই সব শ্রমিকের ব্যাংক একাউন্টে তাদের প্রাপ্য রুপি চলে যাবে।’ রাজ্য সরকার এই রুপি দেবে বলেই পরিষ্কার জানিয়ে দেন মমতা। যদিও আবাস যোজনা (গৃহ নির্মাণ) প্রকল্পের বিষয়ে পরে ঘোষণা দেবেন বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit