সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বিরাট-আনুশকার কোলজুড়ে আসছে আরেক অতিথি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিরাট-আনুশকার প্রথম কন্যা ভামিকার বয়স তিন বছর পেরিয়েছে। এবার তাদের কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান। এ কারণে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। বিরাট-আনুশকার পরিবারিক এ খবরের তথ্য জানিয়েছেন এবিডি ভিলিয়ার্স। একটি ইউটিউব ভিডিওতে বিরাটকে নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আমি যতদূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছেন। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।

তার পরেই গোপন খবর ফাঁস করে দেন ডি’ভিলিয়ার্স। তিনি বলেন, আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। আনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছেন। তাই এ সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনো মানে নেই।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে প্রথমে ছিলেন বিরাট। কিন্তু টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। বিরাট কেন টেস্ট খেলবেন না তার কোনো যুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। শুধু জানানো হয়েছিল, বিরাটের এ সিদ্ধান্ত নিয়ে যেন কোনো গুজব ছড়ানো না হয়। ম্যানেজমেন্ট ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। তখনই বিরাট-আনুশকার দ্বিতীয় সন্তান হওয়ার জল্পনা আরও বেড়েছিল। তাতে এবার সিলমোহর দিলেন ডি’ভিলিয়ার্স। যদিও এই বিষয়ে বিরাট বা আনুশকা এখনও কিছু জানাননি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit