বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা নিয়ে সুখবর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষকদের উৎসবভাতা বাড়ানোর উদ্যোগের কথা জানান তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) বৈঠকে বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘উৎসব ভাতা নিয়ে আমি নিজে থেকেই অর্থ মন্ত্রণালয়ে যাবো, যাতে তা নিশ্চিত করতে পারি।

অর্থের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সব সিদ্ধান্ত নেয়। সেখানে গেলে কতটুকু অর্থ লাগবে সে পরিমাণটুকু আমরা পাবো। তাই এখনই আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে পারছি না। এখনই যদি প্রতিশ্রুতি দেই, তাহলে সেটা হবে বিভ্রান্তি ও প্রতারণামূলক। আমি অঙ্গীকার করতে চাই—শিক্ষকদের এই বিষয়টা আমি সরকারের যথাযথ পর্যায়ে আলোচনা করবো।’

প্রসঙ্গত, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসবভাতার মাত্র ২৫ শতাংশ দেয় সরকার। এই ভাতা বাড়াতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা। সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুর রশিদ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit