ডেস্ক নিউজ : এতে বলা হয়, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, ২০২৪ প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পদক ব্যবস্থাপনা, পদক সংক্রান্ত কার্যক্রম ও ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনার জন্য ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ব্যবস্থাপনা সিস্টেম’ bpaa.mopa.gov.bd সাইটের মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ সিস্টেমের মাধ্যমে আবেদন দাখিলের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হলো। পদক ব্যবস্থাপনা কার্যক্রমের পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিবছর ২৩ জুন ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদ্যাপনের অংশ হিসেবে ‘জনপ্রশাসন পদক’ দেয়া হয়। উল্লেখ্য, প্রশাসনের কর্মকর্তাদের কর্মদক্ষতা, মননশীলতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে ‘জনপ্রশাসন পদক’ দেয়া শুরু করে সরকার। ২০২২ সাল থেকে এই পদকের নাম বদলে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ করা হয়।
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকপ্রাপ্ত ব্যক্তি বা দলের অন্তর্ভুক্ত কর্মচারীরা এবং ইতোপূর্বে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত ব্যক্তি বা দলের অন্তর্ভুক্ত কর্মচারীরা নামের শেষে ‘বঙ্গবন্ধু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড’-এর সংক্ষিপ্ত রূপ ‘বিপিএএ’ টাইটেল ব্যবহার করতে পারবেন।
পদকপ্রাপ্তরা আনুষ্ঠানিক সরকারি কর্মসূচিতে পোশাকের সঙ্গে সরকার অনুমোদিত বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের মনোগ্রাম ব্যবহার করতে পারবেন।
কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪০