রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ কলকাতায় বৈঠক বাতিল, বিকালে দিল্লি গেলেন মমতা এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার

মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানা থেকে ছেড়ে দেওয়া হয়। 

পুলিশ ছেড়ে দেওয়ার পর মঈন খান কালো পাজেরো গাড়িতে করে বেরিয়ে আসেন।

এর আগে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঙ্গলবার দুপুরে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

মঈন খানকে তুলে নিয়ে উত্তরা পশ্চিম থানার দোতলায় বসিয়ে রাখা হয়। পুলিশের পক্ষ থেকে তাকে আটক কিংবা কেন নিয়ে আসা হয়েছে সে বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এ সময় মঈন খানের সঙ্গে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ ১০ জনকে ধরে আনা হয়।

৩ টার পর বিএনপি নেতাদের ছেড়ে দেওয়া হয়।

শায়রুল জানান, মিরপুর ৬ থেকে মহানগর উত্তর বিএনপির সদস্য (দফতর) জিয়াউর রহমানসহ অসংখ্য নেতাকর্মীও আটক হয়েছেন।

এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পতাকা মিছিল চলছিল। মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে জোরপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit