রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ কলকাতায় বৈঠক বাতিল, বিকালে দিল্লি গেলেন মমতা এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার

ড. মঈন খান আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে দুপুরে এটিকে অবৈধ দাবি করে ‘কালো পতাকা’ মিছিল করার জন্য উত্তর উত্তরার ১২ নম্বর সেক্টরে নেতাকর্মীদের নিয়ে জড়ো হন ড. মঈন খান। সেখান থেকে তাকে আটক করেছে পুলিশ। এরইমধ্যে কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, মিরপুর ৬ নম্বর থেকে মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ৭টি এলাকা থেকে মিছিল পরিচালনা করা হয়। বিএনপিসহ একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের শরিকরা আলাদাভাবে কালো পতাকা মিছিল করবে।

বিএনপি সূত্রে এরইমধ্যে জানা গেছে  সব জেলা ও উপজেলা শহর এবং মহানগরে কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বিএনপি নেতারা জানান, জনগণকে নিয়ে এই সরকারের সব কর্মকাণ্ডকে প্রতিরোধ করা হবে। কর্মসূচি অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপির তিনটি ও দক্ষিণের চারটি জায়গা থেকে বের করা হয় কালো পতাকা মিছিল। এর মধ্যে মহানগর উত্তর উত্তরা ১২ নম্বর সেক্টর, মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড ও শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন নেতাকর্মীরা। আর মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিলের পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাসস্ট্যান্ড, সূত্রাপুরের দয়াগঞ্জ মোড় ও ধানমন্ডির নিউমার্কেটের সামনে থেকে কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, উত্তরায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও মিরপুরে সেলিমা রহমান, শাহজাদপুরে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান নেতৃত্ব দিবেন। আর মতিঝিলে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নিউমার্কেট এলাকায় নজরুল ইসলাম খান, দয়াগঞ্জে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যাত্রাবাড়ীতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  রোববার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ আদেশে বলা হয়েছে, সোমবার ২৯ জানুয়ারি রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।  এছাড়াও যে কোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়। যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে সেগুলো হচ্ছে-ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বপ্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল। রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ’র পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit