শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

এক সপ্তাহে ৯০ লাখ ডলার রিজার্ভ কমল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : এক সপ্তাহে রিজার্ভ আরও কমলো ৯০ লাখ মার্কিন ডলার। সর্বশেষ রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার (বিপিএম-৬) বা দুই হাজার দুই কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একই সময়ে গ্রস (বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ) রিজার্ভের পরিমাণ দাঁড়ালো ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার।

রবিবার এ রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এদিন শেষে এ হিসাব আসে। এক সপ্তাহ আগে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার (বিপিএম-৬)। প্রতিদিনই ডলার বিক্রি বা ক্রয়ের ঘটনা ঘটে। একক সর্বোচ্চ পরিমাণ খরচ হয় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল বাবদ। জানুয়ারির শুরুতে আকুর নভেম্বর-ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধসহ ও অন্যান্য বিল পরিশোধ করা হয়।

আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা। আকুর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আকুর বিল পরিশোধ করতে হবে মার্চ মাসের প্রথম প্রথমার্ধে। এর আগে তুলনামূলক ছোট ছোট বিল পরিশোধের প্রয়োজন হলেও, একই সময়ে যুক্ত হবে নতুন রিজার্ভ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit