বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

শীতে ঠোঁট ফাটা রোধে ৬ টিপস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে ঠান্ডা বাতাসও আমাদের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয় ৷ যার কারণে আমাদের শরীর ত্বক শুষ্ক হতে শুরু করে। একইসঙ্গে আমাদের ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাওয়ার অপক্রম হয়ে যায়। এ অবস্থায় অনেকেই শুষ্ক ঠোঁটের উপর বারবার জিভ বুলিয়ে ফেলেন। এতে সাময়িক আরাম মিললেও পর মুহূর্তেই ঠোঁটে প্রদাহ শুরু হয়ে যায়। এই অবস্থায় শুধু লিপবাম দিয়ে ফাটা ঠোঁটের যত্ন নেওয়া যায় না। ঠোঁটের যত্নে রইল ৬ টিপস।

১. ফাটা ঠোঁট হোক বা গোড়ালি, শরীর হাইড্রেট থাকলে ত্বকের সমস্যা এমনই কমে যায়। তাই প্রচুর পরিমাণে পানি পান করুন। শরীর হাইড্রেট থাকলে, ঠোঁটও ময়েশ্চারাইজ থাকবে। ঠোঁটকে শুষ্কতার থেকে রক্ষা করলে পানি খান।

২. ঠোঁটের যত্নে লিপ বামের বিকল্প নেই। লিপ বাম ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। তবে, এমন লিপ বাম ব্যবহার করুন যার মধ্যে বিসওয়াক্স, শিয়া বাটার কিংবা নারকেল তেল রয়েছে। রাস্তাঘাটে বেরোলে লিপ বাম সঙ্গে নিয়ে বের হন।

৩. লিপ বাম ছাড়াও রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। এক্ষেত্রে আপনি কোনো হাইড্রেটিং বা অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়া নারকেল তেল বা ঘিয়ের প্রলেপ লাগাতে পারেন ঠোঁটের উপর।

৪. ঠোঁটের উপর থেকে মরা কোষ তোলা জরুরি। তাই চিনি ও মধু মিশিয়ে লিপ স্ক্রাব বানিয়ে নিন। এই লিপ স্ক্রাব ঠোঁটের উপর সার্কুলার মোশনে মালিশ করুন। এটি ফাটা ও শুষ্ক ঠোঁটের সমস্যা দূর করবে। পাশাপাশি ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনবে। 

৫. রোদে বের হলে ঠোঁটেও মাখুন সানস্ক্রিন। সানস্ক্রিন ঠোঁটকে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি ঠোঁটকে কালচে হতে দেবে না। এমনকি শুষ্ক বাতাসের সংস্পর্শেও আসতে দেবে না।

৬. ফাটা ঠোঁটের সমস্যা প্রতিরোধ করতে চাইলে ডায়েটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রাখুন। সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্স সিড, আখরোটের মতো খাবার ঠোঁটকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এই টিপস মানলেই নরম ঠোঁট ফিরে পাবেন আবার।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit