মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

পুলিশ পরিচয়ে রেশনের মাল বিক্রির নামে প্রতারণা, প্রতারক আটক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে পুলিশ পরিচয়ে স্বল্প মূল্যে রেশনের চাল, ডাল, আটা, ময়দা, চিনি বিক্রির নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার ব্যক্তি অভিযোগে প্রতারককে গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালী মডেল থানাধিন লামাবাজার পুলিশ ফাঁড়ির টহল পুলিশ।

এ ব্যাপারে প্রতারণার শিকার সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধিন পশ্চিম পীরমহল্লার ঐক্যতান ১৯৫নং বাসার বাসিন্দা মোঃ আব্দুল মছব্বির এর ছেলে মোঃ আসাদুজ্জামান (৪০) সিলেট কোতোয়ালী মডেল থানায় প্রতারক আকবর হোসেন (৩১) (মোবাইল- ০১৭৬৪৪০২৬৯৬, ০১৬৪৬২৬৯৬৫৭) পিতা- জাহাঙ্গীর আলম, স্থায়ী ঠিকানা- গ্রাম- রুপশা বাজার, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমান সাং- ৫৯, মজুমদারী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেটসহ অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিছু দিন আগে নগরীর রাজাজিসি রোডের লালাদিঘীরপাড়স্থ মোঃ আসাদুজ্জামান এর ব্যবসা প্রতিষ্ঠান ইউসুফ রেস্টুরেন্টে বিবাদী প্রতারক আকবর হোসেন এসে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে জানায়, তার কাছে মাসিক রেশন কার্ড আছে। উক্ত কার্ডের মালামাল বিক্রি করার প্রস্তাব দেয়। বাদী সরল বিশ্বাস তার রেষ্টুরেন্টের জন্য স্বল্প মূল্যে রেশন ক্রয় করার ইচ্ছে পোষণ করেন।

গত ১১/০১/২০২৪ইং তারিখ বিকাল সাড়ে ৩ টায় বিবাদী ০১৭৬৪ ৪০২৬৯৬ মোবাইল নম্বর থেকে বাদীর ০১৭১৬-০৭৪৮০২ মোবাইল নম্বরে ফোন করে রিকাবিবাজার জেলা স্টেডিয়ামের সামনে টাকা নিয়ে যাওয়ার জন্য বলে। বাদী সাথে সাথে বিবাদীর কথা মতো তার হোটেলের স্টাফ জাহান আলী (২৮) ও শিপু মিয়া (২৬) দ্বয়কে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকাসহ বিবাদীর মোবাইল নম্বর দিয়ে বিবাদীর নিকট গিয়ে টাকা দিয়া রেশনের মালামাল বুঝিয়া আনার জন্য প্রেরণ করেন।

বিকাল অনুমান ৪ টার সময় ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা বুঝিয়ে দেয় স্টাফদ্বয়। বিবাদী স্টাফদেরকে জেলা পুলিশ লাইন্সের গেইটের সামনে নিয়ে গিয়ে অপেক্ষা করার জন্য বলে বিবাদী পুলিশ লাইন্সের ভিতরে চলে যায়। বাদীর স্টাফদ্বয় প্রায় ২/৩ ঘন্টা অপেক্ষা করার পর বিবাদী রেশন নিয়ে না আসায় বিবাদী সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে দেখতে পায় মোবাইল বন্ধ রয়েছে এবং রাত হয়ে যাওয়ায় বাদীর স্টাফদ্বয় হোটেলে চলে আসে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে বিবাদীর কোন সন্ধান পাওয়া যায়নি। বিবাদী তার সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের যোগসাজসে বাদীর সরলতার সুযোগ নিয়ে রেশনের মালামাল স্বল্প মূল্যে বিক্রির কথা বলে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে।

বাদী বিষয়টি তার বন্ধু সবুজ বাংলা রেষ্টুরেন্টের মালিক আবুল হোসেনসহ অন্যান্যদেরকে অবগত করেন এবং বিবাদীর সন্ধান করতে থাকেন। গত ১৯/০১/২০২৪ইং তারিখ বিবাদী তার ০১৬৪৬ ২৬৯৬৫৭ মোবাইল নম্বর হতে বাদী বন্ধু আবুল হোসেনকে ফোন দিয়া পূর্বের ন্যায় স্বল্প মূলে রেশনের ৫ বস্তা চিনি, ১০ বস্তা ময়দা এবং ৩ বস্তা ডাল বিক্রির প্রস্তাব করে। বাদীর বন্ধু বিবাদীর প্রস্তাবমতে বিকালে রিকাবিবাজার স্টেডিয়ামের সামনে পৌঁছার পর আলাপ আলোচনার এক পর্যায়ে বিবাদীকে নগদ ১৫০০০/- টাকা দেওয়ার কথা বলে এবং বাকি টাকা পুলিশ লাইন্সের ভিতর হতে তার সহযোগী অজ্ঞাতনামা ১ জন মাল নিয়ে আসিলে তার কাছে দেয়া কথা বলে।

বাদীর বন্ধু বিবাদীর একটু আড়ালে গিয়া বিষয়টি বাদীকে মোবাইল ফোনে অবগত করলে বাদী তার হোটেলের স্টাফ জাহান আলী ও শিপু মিয়াকে সাথে নিয়া ঘটনাস্থলে পৌছে বিবাদীকে দেখে চিনতে পারেন এবং বাদী ও তার বন্ধুসহ আশপাশের লোকজনের সহায়তায় বিবাদীকে আটক করে পুলিশকে সংবাদ দিলে কোতোয়ালী মডেল থানাধিন লামাবাজার পুলিশ ফাঁড়ির টহল পুলিশ ঘটনাস্থলেপৌঁছিয়া বিবাদী আকবরকে আটক করে। জিজ্ঞাসাবাদে বিবাদী অজ্ঞাতনামাতের সহায়তায় নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলে স্বীকার করে।

বিবাদী আকবরকে থানায় নিয়ে আসার পর বন্দরবাজারের ব্যবসায়ী আব্দুস সাত্তার (৩০) মোবাইল- ০১৭৮১ ৩৭০৮৪০ এবং রায়নগরের ব্যবসায়ী বিদ্যুৎ মজুমদার, মোবাঃ ০১৩১৫-৮০৭০৯১ থানায় এসে বিবাদীকে থানা হাজতে দেখে তাদের সাথেও বিবাদী আকবর রেশনের মাল দিবে বলে প্রতারণা করে ৩০,০০০/- ও ১২০০০/- মোট ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা আত্মসাৎ করেছে। বিবাদী তার অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় একইভাবে আরো অনেকের সাথে এ ধরনের প্রতারনা করে টাকা আত্মসাৎ করেছে বলে জনশ্রুতি রয়েছে।

প্রতারক আকবর হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন দাবীতে বাদী মোঃ আসাদুজ্জামান কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে তা মামলা হিসাবে নথিভুক্ত করা হয়। যার নং- ৩৩/৩৩। মামলার তদন্তকারী কর্মকর্তা সব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আমিনুল হক, মোবাইল- ০১৭১৪ ২০৩২০৭ জানান, আসামী আকবর হোসেনকে আদালতে প্রেরণ করলে, মাননীয় আদালত তাকে জেল-হাজতে প্রেরণ নির্দেশ দেন। বর্তমানে আসামী আকবর হোসেন কারাগারে রয়েছ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit