ডেস্ক নিউজ : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২২ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২২ মার্চ তারিখ ধার্য করেন। ২০২২ সালের ৩১ মার্চ দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৪