মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

দয়ামীরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জায়ান এফসি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সরিষপুর গ্রামবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একই ইউনিয়নের বড়ধিরারাই গ্রামের ফুটবল দল জায়ান এফসি।বেলা সাড়ে ৩টার দিকে খেলা শুরু হয়। ফাইনালে বড় ধিরারাই জায়ান এফসির প্রতিপক্ষ ছিল আমীর হাবিব বালাগঞ্জ। আমীর হাবিব বালাগঞ্জকে ২-১ গোলে হারিয়ে জয় পায় জায়ান এফসি।খেলা শেষে দলের ফুটবলার ও কর্মকর্তাবৃন্দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফখর উদ্দিন বলেন, ‘খেলাধূলার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব। তাই এরকম টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।’ তিনি ইউনিয়ন পরিষদ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার মোহাম্মদ নানু মিয়া বলেন, আমাদের টিম বড় ধিরারাই জায়ান এফসি চ্যাম্পিয়ন হওয়াতে আমরা আনন্দিত। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই একটি সুন্দর ও শান্তিপূর্ণ টুর্নামেন্ট উপহার দিয়েছেন তারা। এটি নিয়মিত চালু রাখার দাবি জানাচ্ছি।

 

 

কিউএনবি/অনিমা/১৭  জানুয়ারী ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit